৩ মাসের ছুটি নিয়ে দেড় বছর ধরে আমেরিকায় টাঙ্গাইলের শিক্ষিকা

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৫ PM

© সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর ধরে আমেরিকায় বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া রহমানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তানিয়া রহমান ২০১৯ সালের ৩ জুলাই থেকে সে বছরের ২ অক্টোবর পর্যন্ত স্কুল থেকে ছুটি নেন। পরে সপরিবারে আমেরিকায় চলে যান তিনি। এরপর থেকে স্কুলের সঙ্গে তানিয়া রহমানের কোনো যোগাযোগ নেই। উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় চিঠি পাঠালেও কেউ তা গ্রহণ করেননি। সর্বশেষ তানিয়া রহমানের ঠিকানায় ২৩ জুলাই ২০২০ তারিখে কৈফিয়ত চেয়ে চিঠি পাঠায় উপজেলা শিক্ষা অফিস। তাতেও ফল মেলেনি।

বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলুয়ারা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষক তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা চলে গেছেন। একাধিকবার চিঠি দিয়েও তার কোনো উত্তর পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close