প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও বাড়িতে পড়াশোনা চালিয়ে যেতে হবে

১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৬ AM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমন থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন (কেজি) স্কুলের চলমান ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। তবে এসময় পড়াশোনা চালিয়ে যেতে বলেছে সরকার।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।

“সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাধান শিক্ষকগণ তাঁদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।”

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কওমি মাদ্রাসা ছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো।

পানির চাপে ভেঙে গেছে সড়ক, দুর্ভোগে দুই উপজেলার মানুষ
  • ০৮ আগস্ট ২০২৬
বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, যুবদল কর্মী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ম…
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের …
  • ০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬