নকল ওয়েবসাইট চক্রের মূলহোতা গ্রেপ্তার

১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৬ PM

© ফাইল ফটো

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে নকল ওয়েবসাইট খুলে খুলে তথ্য আহ্বানকারী প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১০ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে একটি নকল ওয়েবসাইট (www.bprimaryschool.org) খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে।

দেখুন: নকল ওয়েবসাইট খুলে প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের তথ্য আহবান

এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই। এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানায় গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১৪৫।

মোহাম্মদ মনসুরুল আলম বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করা আমরা মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। ওটার ভিত্তিতে দায়ি ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে। বর্তমানে বই অপরাধী মতিঝিল থানায় রয়েছে।

পানির চাপে ভেঙে গেছে সড়ক, দুর্ভোগে দুই উপজেলার মানুষ
  • ০৮ আগস্ট ২০২৬
বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, যুবদল কর্মী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ম…
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের …
  • ০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬