বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ইয়াবা সেবন, হাতেনাতে ধরল এলাকাবাসী

২৬ জানুয়ারি ২০২১, ০২:৩৩ PM

© সংগৃহীত

কয়েক দিন ধরে রাতে বিদ্যালয়ের নিজ কক্ষে ইয়াবা সেবন করে আসছিলেন প্রধান শিক্ষক মাসুদ আলম। বিষয়টি বুঝতে পেরে সোমবার (২৫ জানুয়ারি) রাতে এলাকাবাসী তাকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করে। লক্ষ্মীপুর সদর উপজেলার এক নম্বর উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। পরে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়ার শর্তে এলাকাবাসী তাকে ছেড়ে দেয়।

এদিকে ঘটনার পর থেকেই ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ মাসুদ আলমের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরিচালনা কমিটির জরুরি সভা করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সভাপতি ফরিদ উদ্দিন। 

জানা যায়, কয়েক দিন ধরে মোটরসাইকেলে এসে প্রধান শিক্ষক মাসুদ রাতে বিদ্যালয়ে নিজ কক্ষে সময় কাটান। বিষয়টি স্থানীয়রা বুঝতে পারেন। সোমবার রাতে তারা আগ থেকেই ওত পেতে ছিলেন। রাত প্রায় ৮টার দিকে মাসুদ বিদ্যালয়ে এসে কক্ষে ঢুকে ইয়াবা সেবন করছিলেন। একপর্যায়ে এলাকাবাসী কক্ষে ঢুকে হাতেনাতে ইয়াবা সেবনকালে তাকে আটক করে। কক্ষ থেকে প্লাস্টিকের বোতল, কর্কসহ ইয়াবা সেবনের সরঞ্জামাদি দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। এ সময় মাসুদ সংশোধন হবেন জানিয়ে এ বিদ্যালয় থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার আশ্বাস দেয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, বিদ্যালয়ে শিক্ষকের ইয়াবা সেবনের ঘটনাটি কয়েকজন আমাকে জানিয়েছে। সম্মান রক্ষার্থে আপাতত তাকে ছেড়ে দিতে বলেছি। পরিচালনা কমিটির বৈঠকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

জানতে চাইলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এর আগেই এলাকাবাসী ওই শিক্ষককে ছেড়ে দিয়েছে।

ধান রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগি…
  • ০৮ আগস্ট ২০২৬
সীমান্তে ভারতীয় মদ ফেলে পালাল চোরাকারবারিরা
  • ০৮ আগস্ট ২০২৬
সাকিবের আর জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৮ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশ…
  • ০৮ আগস্ট ২০২৬