প্রাথমিক বিদ্যালয় আগে খোলার পরামর্শ

২৫ জানুয়ারি ২০২১, ০৮:৪৯ AM
প্রতীকী

প্রতীকী

করোনা পরিস্থিতি বুঝে প্রাথমিক বিদ্যালয়গুলো আগে খুলে দেয়ার পরামর্শ দিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। একইসঙ্গে চলতি বছরের পর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থায়ীভাবে বাদ দেয়ারও পরামর্শ তার।

আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে রবিবার (২৪ জানুয়ারি) অনলাইনে এক আলোচনা সভায় তিসি তার পরামর্শ তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলম এ সময় সংযুক্ত ছিলেন।

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, করোনায় ছোট বাচ্চাদের ঝুঁকি কম সেজন্য প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা যায়। সপ্তাহে তিন দিন দুই শিফটে (১০-৩টা) ক্লাস হবে। এভাবে করলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে। আর শিক্ষকদের অতিরিক্ত খাটুনি হবে। সেজন্য সরকার একটা অতিরিক্ত বেসিক বেতন দিয়ে অনুপ্রাণিত করা যায়।

তিনি বলেন, আশা করা যায়, যেহেতু টিকা চলে এসেছে, এটা আমাদের স্বস্তির বিষয়। টিকা দেওয়া গেলে চলতি বছরের মধ্যে কোভিড অনেকটাই শেষ হবে।

প্রাথমিক স্কুল খোলার প্রস্তাবনার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব হাসিবুল আলম বলেন, আপনার প্রস্তাবনা লিখে রেখেছি। আমরা চেষ্টা করব। তিনি বলেন, শিক্ষকরা স্কুলে আসছেন। তারা দৈনন্দিন নানা কাজ করছেন। পঞ্চম এবং অষ্টমের সমাপনী পরীক্ষা নিয়ে বিতর্ক আছে। কোভিডের কারণে এ বছর বাদ হয়েছে।

পিইসি এবং জেএসসি পরীক্ষা বাদ দেয়ার কথা জানিয়ে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, একটি কথা বলতে চাই, আমার এই কথাটি সরকারি মহলে প্রিয় নয়, জানি। সেটা হলো ৫ম শ্রেণির ও ৮ম শ্রেণির পাবলিক পরীক্ষা নিয়ে কিন্তু অভিযোগ আছে। আমার মনে হয় যাঁরা দেশ চালাচ্ছেন, নীতি নির্ধারণ করছেন, তাঁদের সামনে গিয়ে যাঁরা কথা বলেন, তাঁরা সত্যি কথাটি হয়তোবা প্রকাশ করেন না। অভিভাবক ও ছাত্রছাত্রীরা এভাবে খুব অসহায় বোধ করেন।

তিনি বলেন, কিন্তু যারা প্রাইভেট পড়ায় ও নোট-গাইড প্রকাশের অভিপ্রায় আছে, তারা কিন্তু মহাখুশি। তাই দৃঢ়ভাবে সুপারিশ হবে, এই কোভিড-১৯-এর কারণে এবার এই দুই পরীক্ষা হয়নি। একে স্থায়ীভাবে বাদ দেওয়া যায় কি না, সেই চিন্তা বোধ হয় করা দরকার।

ফরাসউদ্দিনের আলোচনার সূত্র ধরে আলোচনায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষা নিয়ে নানা মত রয়েছে। বিশেষ করে প্রাথমিকের পরীক্ষাটি অধিকাংশ মানুষই বলছেন তাঁরা এটি চান না। এগুলো নিয়ে আলাপ-আলোচনা নানা জায়গায় হচ্ছে। এটি নিয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে নেই। তারপরও এগুলো নিয়ে আমরা ভেবে দেখছি।

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence