১৩তম গ্রেড সুবিধা পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক

২০ জানুয়ারি ২০২১, ০৭:১৬ PM
প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ১৩তম গ্রেডের সুবিধা দিতে সম্মতিপত্র পাঠিয়েছে অর্থ বিভাগ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) অর্থ বিভাগের উপ-সচিব রওনক আফরোজা সুমা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি স্পষ্টীকরণ সম্মতিপত্র বুধবার (২০ জানুয়ারি) প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৬ এর আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনও কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে বেতনক্রম নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

বেতনক্রম নির্ধারণের শর্তে বলা হয়েছে, সহকারী শিক্ষক (পুরুষ-মহিলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৬ এ তফশিল অনুযায়ী পদ পূরণযোগ্য। তবে সরকারি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ১৯৮১, ১৯৯১, ২৯১৩ এর আওতায় নিয়োগ পাওয়া যারা এখনও কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে উক্ত স্কেলপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত যোগ্যতা বিবেচনাযোগ্য হবে।

ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১
  • ০৪ এপ্রিল ২০২৬
বাসা-বাড়িতে সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবহার না করতে বলেননি রিজভী
  • ০৪ এপ্রিল ২০২৬
ইনহাউজ কোচিং করিয়ে শিক্ষকদের টাকা নেওয়া যাবে কি-না জানালেন …
  • ০৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ০৪ এপ্রিল ২০২৬
অটোচালক বাবার কাছে টাকা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ০৪ এপ্রিল ২০২৬