প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত রিট নিষ্পত্তির নির্দেশ

২০ জানুয়ারি ২০২১, ১০:৪৮ AM
প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত রিট নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগ

প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত রিট নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগ © ফাইল ফটো

জাতীয়করণ হওয়া ৪৮ হাজার ৭২০ জন প্রাথমিক শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে রিট মামলা তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১৩-১৪ বর্ষে বেসরকারি থেকে সরকারি হওয়া এসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল নিয়ে এ জটিলতা তৈরি হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ অন্যান্য বিচারপতিগণের স্বাক্ষরিত আপিল বিভাগের আদেশের অনুলিপি মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রকাশিত হয়। এ বিষয়টি আজ বুধবার (২০ জানুয়ারি) নিশ্চিত করেন শিক্ষকদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। তিনি বলেন, ‘এটি একটি পজিটিভ রায়। সর্বোচ্চ আদালত হাইকোর্ট বিভাগকে তিন সপ্তাহের মধ্যে এটি নিষ্পত্তি করার জন্য বলেছেন।’

গত ১৩ জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ছিলেন।

ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, গত বছরের ১২ আগস্ট প্রাথমিক শিক্ষকদের ‘টাইম স্কেল’র সুবিধা ফেরত দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে শিক্ষকরা রিট করেন। তখন হাইকোর্ট বিভাগ ওই পরিপত্র স্থগিত করে রুল জারি করেন। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ১৩ সেপ্টেম্বর চেম্বার জজ আদালত হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছিলেন। পরে স্থগিতাদেশ তুলে দিতে শিক্ষকদের পক্ষে আপিল বিভাগে আবেদন করেন শিক্ষক মো. আমিনুল ইসলাম চৌধুরী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগকে সেটি নিষ্পত্তি করতে নির্দের্শ দিয়েছেন।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬