স্কুল খুললেই শিক্ষার্থীরা একবেলা খেতে পারবে: জাকির হোসেন

১৬ জানুয়ারি ২০২১, ১০:১৩ AM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে অনেক অভিভাবকের আয় কমে গেছে কিংবা চাকরি হারিয়েছেন। এ অবস্থায় অনেকে তাদের সন্তানকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেননি। এসব প্রতিষ্ঠানে বাড়তি খরচের কারণে সন্তানের ভর্তি কিংবা পড়ালেখা দুঃশ্চিন্তায় দিন পার করছেন তারা।

যেসব অভিভাবক এ অবস্থায় পড়েছেন তাদের সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করার পরামর্শ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘করোনায় যেসব পরিবার বাস্তুচ্যুত হয়েছে, তাদের সন্তানদের নিজ নিজ এলাকায় সরকারি স্কুলগুলোয় ভর্তি নেওয়ার নির্দেশনা আগেই দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর আগের শ্রেণির যেকোন ডকুমেন্ট দেখালেই চলবে। আর্থিক সংকটের কারণে শিক্ষার্থী ঝরে পড়া কমিয়ে আনতে বৃত্তি, উপবৃত্তি এবং জামাকাপড় কেনার জন্য সহায়তা দিচ্ছি আমরা।’

জাকির হোসেন বলেন, ‘স্কুলের যে মিড-ডে মিল বিস্কুট দেওয়া হতো, সেটি এখন বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীরা স্কুলেই একবেলা খেতে পারবে। বেসরকারি স্কুলে খরচ বেশি। এজন্য অভিভাবকদের প্রতি আহবান থাকবে- আপনার সন্তানকে স্থানীয় সরকারি স্কুলে ভর্তি করান।’

মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬