৩০ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলে ছুটি বাড়ল

১৫ জানুয়ারি ২০২১, ০৫:৩১ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন ছুটি বাড়ানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে বাড়িতে থাকবে শিক্ষার্থীরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওই বিজ্ঞতিতে আরো জানানো হয়, প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা দেখভাল করবেন।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাঁদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই পড়ে করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও ১ জুন থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়। আর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬