প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল নিয়ে রিট, নিষ্পত্তির নির্দেশ

১৫ জানুয়ারি ২০২১, ০৮:৩৯ AM

© ফাইল ফটো

২০১৩-১৪ বর্ষে বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেলের সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি পরিপত্র নিয়ে করা রিটের ওপর রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (১৩ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

জানা গেছে, জাতীয়করণকৃত ৪৮ হাজার ৭২০ শিক্ষক আগে টাইম স্কেলের সুবিধা ভোগ করেছিলেন। তবে বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের এই সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে গত বছরের আগস্টে অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়।

পরে ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শিক্ষকরা। এতে ওই রিটের শুনানি নিয়ে পরিপত্রের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এরপর ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পরে ওই স্থগিতাদেশ প্রত্যাহারে আপিল বিভাগে আবেদন করেন রিটকারীরা। বুধবার ওই আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগ।

এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
  • ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬
কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: বিরোধীদলীয়…
  • ০৮ আগস্ট ২০২৬