পিরোজপুরে স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড

১২ জানুয়ারি ২০২১, ০৯:০৩ PM

© সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম বানিয়ারী গ্রামের স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে তিন জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে জেলা দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন। তিন জনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম বানিয়ারী গ্রামের দীপঙ্কর রায় (৩৪), খোকন শেখ (২৮) এবং নূর ইসলাম ওরফে নুরু শেখ (৩৪)। এ মামলায় ৮ আসামির মধ্যে পাঁচ জন খালাস পেয়েছেন। আর সমীরণের স্ত্রী স্বপ্নাকে কুপিয়ে জখম করার দায়ে দণ্ডপ্রাপ্ত তিন জনের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় দীপঙ্কর বাদে অন্য সবাই আদালতে উপস্থিত ছিলেন। দীপঙ্কর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর পলাতক রয়েছেন।

জানা গেছে, ২০১৭ সালের ২৩ মার্চ উপজেলার পশ্চিম বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীরণ মজুমদারের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে অজ্ঞাত এক ব্যক্তি। এরপর সে সমীরণ (৪৫) এবং তার স্ত্রী স্বপ্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরবর্তীতে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বজনরা প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমীরণ। এ ঘটনায় পরের দিন তাঁর স্ত্রী স্বপ্না বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ ২০১৭ সালের ডিসেম্বরে ৮ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী দীপঙ্করের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে সমীরণকে হত্যা করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
  • ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬
কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: বিরোধীদলীয়…
  • ০৮ আগস্ট ২০২৬