ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা যাবে

০৫ জানুয়ারি ২০২১, ০৬:৩৮ PM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে বিদ্যালয়সমূহে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলমান রাখার স্বার্থে বেশকিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার (৪ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহম্মেদ স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেয়া হয়। স্মারকটি সকল বিভাগীয় উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসারের নিকট পাঠানো হয়েছে।

এসব নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-

১) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মােতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।

২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছুক শিশুদের কোনরূপ ভর্তি পরীক্ষা নেয়া যাবে না।

৩) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সকল শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪) ভর্তিচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্টারে এন্ট্রি করে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

৫) প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সময়ে সময়ে জারীকৃত স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা ও অনুশাসনসমূহ অনুসরণপূর্বক শিক্ষকগণ শিশুদের ভর্তি নিশ্চিত করবেন।

৬) অসুস্থ শিক্ষক/শিক্ষার্থী/কর্মচারী এবং সন্তান সম্ভবা শিক্ষিকাগণকে বিদ্যালয়ে উপস্থিত থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।

৭) কোভিড-১৯ এর কারণে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যে সকল শিক্ষার্থী বিদ্যালয়বিহীন হয়ে পড়েছে তীদের সকলকে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ভর্তির ব্যবস্থা করতে হবে।

১১ গোলের ঝড়ে খাগড়াছড়ির মেয়েদের দাপুটে জয়
  • ০৮ আগস্ট ২০২৬
পরকিয়ার অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির
  • ০৮ আগস্ট ২০২৬
মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের …
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়
  • ০৮ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় …
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের নতুন জালানী নীতিমালা নিয়ে নিজেদের অবস্থান জানাল জাম…
  • ০৮ আগস্ট ২০২৬