১ জানুয়ারি শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

২৮ ডিসেম্বর ২০২০, ০৮:৪৯ PM

© ফাইল ফটো

প্রধান শিক্ষকসহ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে আগামী ১ জানুয়ারি বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে অসুস্থতা ও সন্তান সম্ভবা শিক্ষকদের উপস্থিত থাকতে হবে না।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিগত বছরগুলোর মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী অসুস্থ ও সন্তান সম্ভবা শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকা থেকে বিরত থাকবেন।

১১ গোলের ঝড়ে খাগড়াছড়ির মেয়েদের দাপুটে জয়
  • ০৮ আগস্ট ২০২৬
পরকিয়ার অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির
  • ০৮ আগস্ট ২০২৬
মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের …
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়
  • ০৮ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় …
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের নতুন জালানী নীতিমালা নিয়ে নিজেদের অবস্থান জানাল জাম…
  • ০৮ আগস্ট ২০২৬