পড়াশোনা না করায় বাবার বকুনি, অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

২৬ ডিসেম্বর ২০২০, ০৮:০৯ PM
প্রতীকী

প্রতীকী

বাবার সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। আজ শনিবার বিকেলে ফরিদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রর নাম মুজাহিদ (১২)।

মুজাহিদ চতুল গ্রামের আমীর সিকদারের ছেলে ও চতুল মাস্টারবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতাল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, ঠিকমতো পড়ালেখা না করায় মুজাহিদের বাবা তাকে বকা দেন। এতে সে বাবার ওপর অভিমান করে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৭ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না: …
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬