শিক্ষার্থীদের বাড়িতে শীতবস্ত্র নিয়ে হাজির শিক্ষকেরা

২৪ ডিসেম্বর ২০২০, ০৫:৩৭ PM

© সংগৃহীত

আসন্ন তীব্র শীতের ভাবনা থেকে গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একটি কর্মসূচি হাতে নিয়েছেন। উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নিজস্ব অর্থায়নে স্থানীয় অসহায় গরীব শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার গাজীপুরের শ্রীপুরের বেশ কয়েকটি গ্রামে শিক্ষার্থীদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের বাড়িতে থাকা বয়স্কদেরও শীতবস্ত্র দেয়া হয়।

শিক্ষার্থীদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন সমিতির সহ সভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম পারভেজ, সদস্য আবুল কালাম ফকির, অর্থবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদ জানান, শীতের আগেই আমরা শিক্ষকরা সমিতির পক্ষ থেকে এমন একটি মানবিক কাজ করতে সিদ্ধান্ত করি। এদিন অর্ধশত অসহায় গরীব প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। বিভিন্ন স্কুলে শিক্ষকদের তথ্যের বিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র দেয়া হয়েছে।

একসঙ্গে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে জমজ দু…
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950