সরকারি আদেশ ফেসবুকে শেয়ার করলে শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা!

২০ ডিসেম্বর ২০২০, ০৭:২২ PM

© প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো

অনুমতি ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা পত্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। আজ রবিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ইফতেখার হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত নির্দেশনাটি জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ‘সম্প্রতি দেখা যাচ্ছে ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা বিভিন্ন পত্র যেমন আদেশ/নোটিশ/পরিপত্র কতিপয় কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুক না সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। এতে অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক হয়রানি বা হেয় প্রতিপন্ন হচ্ছেন। প্রাথমিক শিক্ষার প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি দুঃখজনক, অনভিপ্রেত ও শৃঙ্খলা পরিপন্থী।’

এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় বিভিন্ন জেলার আওতাধীন উপজেলা/থানার কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারিকৃত বিভিন্ন আদেশ, নোটিশ বা পরিপত্র কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফেসবুকে প্রকাশ না করার জন্য অনুরোধ করা হলো। যদি কোনও কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক উক্ত কার্যক্রমে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জনা অনুরোধ করা হলো।’

এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে ব্যাখ্…
  • ০৮ আগস্ট ২০২৬