স্কুল কর্মচারীকে গাছের সাথে বেঁধে পেটালো সুদের কারবারি (ভিডিও)

০৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৭ PM
নির্যাতনের ভিডিও ইতোমধ্যে ভাইরাল

নির্যাতনের ভিডিও ইতোমধ্যে ভাইরাল © ভিডিও থেকে সংগৃহীত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরির দায়িত্বে থাকা এক কর্মচারীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয়ের দায়িত্ব পালনরত অবস্থায় তাকে ধরে এনে এভাবে নির্যাতন করেন এক সুদি কারবারি। পাওনা টাকার জন্য এমন নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

দফতরির নাম মো: তোফায়েল মিয়া (২৭)। তিনি মুক্তাখাই গ্রামের মৃত ফজর আলীর ছেলে। নির্যাতনকারী দাদন কারবারির নাম মো: শাহানুর মিয়া। তিনি একই গ্রামের মো: আনোয়ার মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতনকারী শাহানুর মিয়া চক্রবৃদ্ধি সুদে এক লাখ টাকা ধার দেন ওই দফতরিকে। কিন্তু তিনি ওই টাকা সময়মতো পরিশোধ করতে পারেনি বলে তাকে গাছের সাথে বেঁধে চাবুক দিয়ে পেটান শাহানুর। তোফায়েলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি তাদেরকেও অপমানিত করেন।

ওই ঘটনার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ঘটনা চলাকালীন স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। দফতরি নিজে বাদি হয়ে নির্যাতনকারী শাহানুরকে আসামি করে রাতেই দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তবে নির্যাতনকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মো: মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা হয়েছে ও আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

নির্যাতনের চিত্র ভিডিওতে দেখুন:

বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬