প্রাথমিকে শিক্ষক নিয়োগ: প্রতি পদের জন্য লড়বেন ৪০ প্রার্থী

০৭ ডিসেম্বর ২০২০, ০৮:১৭ AM
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা © ফাইল ফটো

দীর্ঘ এক মাস ধরে সহকারী শিক্ষক পদে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের আবেদন শুরু হয় চাকরিপ্রত্যাশীদের জন্য। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সহকারী শিক্ষকের পদ ৩২ হাজার ৫৭৭টি। এসব পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৩ লাখের কিছু বেশি। এতে একটি পদের জন্য চাকরিপ্রত্যাশী ৪০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানায়, সহকারী শিক্ষক হিসেবে ৬ হাজার ৯৪৭ জন এবং প্রাক-প্রাথমিকের শিক্ষক হিসেবে ২৫ হাজার ৬৩০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু করেন প্রার্থীরা। আবেদনপ্রক্রিয়া শেষ হয় গত ২৪ নভেম্বর রাতে। এর পরের ৭২ ঘণ্টা সময় ছিল পেমেন্ট করার জন্য। পেমেন্ট শেষে ১৩ লাখের বেশি প্রার্থী এ পদের জন্য আবেদন করেছেন।

এছাড়াও শিক্ষক নিয়োগের আবেদনে ভুল সংশোধনের সুযোগ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আবেদন ফি পরিশোধ করা প্রার্থীদের গত ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভুল তথ্য সংশোধন করার সুযোগ দিয়েছিল।

জানা গেছে, অনলাইনে আবেদন করার সময় একাডেমিক সার্টিফিকেট গ্রহণ, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার (লিঙ্গ) নির্বাচনে ভুলসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হয়েছেন আবেদনকারীরা। বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আবেদনে ভুল সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে ডিপিই।

বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬