দফতর ও সংস্থার পদ হারাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

০৩ ডিসেম্বর ২০২০, ১১:০৪ PM
বিভিন্ন দফতর ও সংস্থার পদ হারাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

বিভিন্ন দফতর ও সংস্থার পদ হারাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা © ফাইল ফটো

বিভিন্ন দফতর ও সংস্থায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পদ হারাচ্ছেন। এর পরিবর্তে তাদের আগের কর্মস্থলে স্থানান্তর করা হচ্ছে। এসব শিক্ষকদের বিদ্যালয়ে ফেরাতে সংযুক্তি বাতিলের জন্য নির্দেশনা জারি করা হবে। তবে এর আগে সফটওয়্যারের মাধ্যমে তালিকা তৈরি হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানিয়েছেন।

এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক এ এম মুনসুর আলম গণমাধ্যমকে বলেন, বিদ্যালয়ের বাইরে কোনো সংস্থা বা দফতরে শিক্ষকদের রাখা হবে না। শিক্ষার্থীদের পাঠদান দেয়া তাদের কাজ। সেটি না করে দফতর ও সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি হয়েছে তারা। সেসব বদলি বাতিল করার চিন্তা-ভাবনা করছি আমরা।’

তিনি বলেন, ‘একটি সফটওয়্যার তৈরি করছি আমরা। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি সংক্রান্ত সব তথ্য সেখানে থাকবে। শিক্ষকরা কে কোথায় বদলি হয়েছেন তা থেকে সহজেই শনাক্ত করা যাবে। তাদের বদলি বাতিল করে আগের কর্মস্থলে পাঠানো হবে।’

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে অধিদফতরের আওতাধীন প্রতিষ্ঠানে সংযুক্তি বদলি হয়েছেন। এরমধ্যে ডিপিই, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), উপপরিচালকের কার্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ও রয়েছে। সবমিলিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তত ২৫০ জন কর্মরত রয়েছেন। অনেকে তদবির ও অর্থ দিয়ে প্রেষণে বদলি হয়েছেন বলে সূত্র জানায়।

বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬