প্রাথমিকে শিক্ষক নিয়োগ: এক পদের বিপরীতে ৪০ প্রার্থী

০১ ডিসেম্বর ২০২০, ০৮:৫২ AM
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা © ফাইল ফটো

দীর্ঘ এক মাস ধরে সহকারী শিক্ষক পদে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের আবেদন শুরু হয় চাকরিপ্রত্যাশীদের জন্য। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে এক পদের বিপরীতে চাকরিপ্রার্থী ৪০ জন। অর্থাৎ সহকারী শিক্ষকের সাড়ে ৩২ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ১৩ লাখের কিছু বেশি।

এদিকে জমাকৃত আবেদনে অনেক ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে বলে জানা গেছে। 

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানায়, সহকারী শিক্ষক হিসেবে ছয় হাজার ৯৪৭ জন এবং প্রাক-প্রাথমিকের শিক্ষক হিসেবে ২৫ হাজার ৬৩০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত ২৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এক মাসে মোট আবেদন জমা পড়েছে প্রায় ১৩ লাখের কিছু বেশি।

এছাড়াও শিক্ষক নিয়োগের আবেদনে ভুল সংশোধনের সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আবেদন ফি পরিশোধ করা প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভুল তথ্য সংশোধন করা হবে বলে ডিপিই থেকে জানা গেছে।

জানা গেছে, অনলাইনে আবেদন করার সময় একাডেমিক সার্টিফিকেট গ্রহণ, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার (লিঙ্গ) নির্বাচনে ভুলসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হয়েছেন আবেদনকারীরা। বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আবেদনে ভুল সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে ডিপিই।

কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
ড্যাবের সমাবেশে এসে হৃদরোগে মারা গেলেন চিকিৎসক
  • ০৮ আগস্ট ২০২৬