প্রাথমিকের প্রধান শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

২০ নভেম্বর ২০২০, ১০:৫৮ PM

© সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জয়নাল আবেদীন নামে এক প্রধান শিক্ষকের নিজ বসতঘরের সামনে রাখা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী জয়নাল আবেদীন উপজেলার পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার খন্তাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তিনি ঘুমাতে যান। ভোরের দিকে হঠাৎ তার ঘুম ভা‌ঙলে তিনি দেখতে পান বাহিরে আগুন জ্বলছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে তার পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই তিনি দেখতে পান ঘরের বারান্দাতে রাখা তার শখের মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। কে বা কারা এ অগ্নিসংযোগ করেছে তা তিনি জানান না।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬