স্থানান্তরিত শিক্ষার্থীদের যেকোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশ

১৭ নভেম্বর ২০২০, ০৮:০৮ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

করোনার কারণে এক জায়গা থেকে অন্য স্থানে চলে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিতে নির্দেশ  দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত সোমবার এই নির্দেশনা দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিই মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, অনেকেই করোনার কারণে শহর থেকে গ্রামে চলে গেছে। তাদের অনেকেই আর শহরে ফিরবে না। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের যেন ভর্তি নিয়ে কোনো সমস্যা না হয় সেজন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনার ফলে স্থানান্তরিত হওয়া শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। যে যে ক্লাসে পড়ত, তার প্রমাণ দিয়ে নতুন বিদ‌্যালয়ে ভর্তি হতে হবে।

ডিপিই’র মহাপরিচালক জানান, দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। বর্তমানে সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওতে শ্রেণিপাঠ সম্প্রচার করা হচ্ছে।

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬