নির্মাণাধীন শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

০১ নভেম্বর ২০২০, ১০:১৫ AM
ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মিনার

ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মিনার © সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মিনারটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

আজ রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আসন্ন বিজয় দিবস পালনের লক্ষ্যে এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণ কাজ চলছিল। ইতিমধ্যে শহীদ মিনারের নির্মাণ কাজও প্রায় শেষ। এরইমধ্য গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শহীদ মিনারের স্তম্ভের কিছু অংশ ভেঙে দিয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে নির্মাণাধীন শহীদ মিনারের বেদিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

এ বিষয়ে ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রেহানা খাতুন বলেন, সবার সহযোগিতায় স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। রাতের অন্ধকারে কে-বা কারা শহীদ মিনারটি ভাঙচুর করেছে। এছাড়া চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত বৃহস্পতিবারই অবসরে গেছেন বলেও জানান তিনি।

নন্দীগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, 'দুর্বৃত্তরা শহীদ মিনারের স্তম্ভের কিছু অংশ ভেঙে দিয়েছে শুনেছি। বিষয়টি খুবই ন্যক্কারজনক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬