শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার শঙ্কা (ভিডিও)

২৮ অক্টোবর ২০২০, ০৫:২৮ PM

© টিডিসি ফটো

একপাশে খাল, আর অন্যপাশে দিঘি। মাঝখানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন লক্ষ্মীপুর জেলা সদর ১৩নং দিঘলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে যেকোন সময় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩০ সালে স্থাপিত হয়। দীর্ঘদিন থেকে বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কিন্তু বিদ্যালয়ের রাস্তাটি পূর্ব পাশে খাল, পশ্চিম পাশে দিঘি থাকায় বর্ষার সময় রাস্তার সম্পূর্ণ ভেঙে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে।

এ ব্যাপারে পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তড়িঘড়ি করে এ রাস্তাটি সংস্কার না হয়তোবা এই বিদ্যালয়ের আশা ছেড়েই দিতে হবে। কারণ যে হারে রাস্তা ভেঙ্গে প্রায় বিলুপ্তির পথে এভাবে ভাঙতে ভাঙতে বর্তমানে যে শুরু রাস্তাটা আছে সেটাও থাকবে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একমাত্র রাস্তাটি হল এটি, যা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটি অতি দ্রুত দুই পাশের ঘাটোয়াল দিয়ে রাস্তাটি নির্মাণ না করলে একসময় দেখা যাবে বিদ্যালয় কোন ছাত্র-ছাত্রী পড়ালেখা করতে আসবে না। এর আগে অনেক ছাত্র-ছাত্রী এখানে পড়ে গিয়ে আহত হয়েছেন। বিদ্যালয়ের রাস্তাটির বেহাল দশার কারণে ছাত্র-ছাত্রীরা অন্যান্য বিদ্যালয় চলে গেছে। বর্তমানে মাত্র ১৩০ জন ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠান পড়ালেখা করেন।

প্রতিষ্ঠানটির বিদ্যুৎসাহী সদস্য ইমরান হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একপাশে খাল থাকা অন্য পাশে দিঘি থাকায় মাঝখানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা সকলেই রাস্তাটি নিয়ে খুব চিন্তায় আছি। অত্র বিদ্যালয়ের একমাত্র রাস্তা এটি, বিকল্প কোন রাস্তা নাই যে বিদ্যালয়টিতে যাওয়ার। এই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন থেকে আমরা সমস্যায় ভুগছি। পরিশেষে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যরা গণমাধ্যমের মধ্য দিয়েই প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬