৪র্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

২৬ অক্টোবর ২০২০, ০৯:৩৫ AM
৪র্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

৪র্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা © সংগৃহীত

৪র্থ শ্রেণির ছাত্রী জাহানারা খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রবিবার নওগাঁর আত্রাই উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।

জানা যায়, শিশু জাহানারা রবিবার মায়ের উপর অভিমান করে নিজ শয়ন ঘরে সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মোসলেম উদ্দিন বলেন, যেহেতু শিশু মেয়ে অভিমান করেই আত্মহত্যা করেছে। এছাড়া নিহত শিশুর স্বজন ও এলাকাবাসীর কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬