প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ

২৫ অক্টোবর ২০২০, ১০:৩৯ PM

© লোগো

করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার (২৫ অক্টোবর) ৯টি বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠিয়েছে।

সেখানে বলা হয়েছে, কোভিড-১৯ এর সংক্রমণজনিক কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সকল প্রকার বদলি বন্ধ রাখা সমীচীন। এমতাবস্থায় করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সকল ধরনের বদলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল।

চিঠির অনুলিপি সব জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ছাড়াও উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির নির্দেশিকা অনুযায়ী, সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রতি শিক্ষা বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একই উপজেলা/থানা, আন্তঃউপেজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এবং যে কোনো উপজেলা/জেলা থেকে সিটি করপোরেশনে বদলি করা যায়।

বদলির এই তিন মাস সময়কাল ছাড়া অন্য সময় যে কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে উক্ত পদ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক পূরণ করা সম্ভব না হলে বিভাগীয় উপ-পরিচালক নিজ অধিক্ষেত্র ও সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার মধ্যে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রধান শিক্ষক পদে আন্তঃবিভাগ বদলি করতে পারেন।

প্রসঙ্গত, সারাদেশে ৬৫ হাজারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখের বেশি শিক্ষক রয়েছেন।

জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬