নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না গেলে অটোপাসের দিকে যেতে হবে: শিক্ষা সচিব

০১ অক্টোবর ২০২০, ০৫:৪০ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকার ফলে স্কুলগুলোতে মূল্যায়ন পরীক্ষা না নেয়া গেলে অটোপাসের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হোসেন।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। তবে নভেম্বরে স্কুল খোলা হলে সংশোধিত পাঠ্যক্রমে পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।

আকরাম আল হোসেন জানান, করোনা ভাইরাসের  কারনে স্কুল বন্ধ রাখতে হচ্ছে। সে কারনে মূল্যায়ন বা স্কুলে স্কুলে পরীক্ষা নেয়া যাবে কিনা এ নিয়ে আশঙ্কা আছে।

তিনি জানান, নভেম্বরেও যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলা যায় তাহলে পরবর্তী ক্লাসে উন্নীত বা অটোপাসের দিকেই যেতে হবে। আর যদি নভেম্বরে স্কুল খোলা যায় তাহলে সংশোধিত পাঠ্যক্রমে মূল্যায়ন পরীক্ষা হবে।

পিরোজপুরে ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে দুই শিক্ষার্থী …
  • ০৪ এপ্রিল ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফ জয়ী দলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন
  • ০৪ এপ্রিল ২০২৬
আগে নেওয়া থাকলেও নিতে হবে আবার, হামের টিকা নিয়ে যা জানা জরু…
  • ০৪ এপ্রিল ২০২৬
নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’…
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশের এক উপজেলাকে হামের ‘রেড জোন’ ঘোষণা সরকারের
  • ০৪ এপ্রিল ২০২৬