এবারও যথাসময়ে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা

২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:২১ PM
শিক্ষার্থীদের হাতে নতুন বই

শিক্ষার্থীদের হাতে নতুন বই © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাস মহামারী সত্ত্বেও অন্য বছরের মতো আগামী বছরের ১ জানুয়ারিতে সারা দেশে বিনামূল্যে বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্য বছরের মতো ১ জানুয়ারি বই বিতরণের লক্ষ্যে এখন পর্যন্ত যে প্রস্তুতি রয়েছে, তাতে করোনা সংক্রমণ কোনো বাধা হবে না। তবে কোনো পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

মাহবুব হোসেন জানান, এখনো তিন মাস বাকী থাকায় করোনা পরিস্থিতি বিবেচনা করে বই বিতরণের পদ্ধতি ঠিক করা হবে। মাধ্যমিক পর্যায়ে এবার প্রায় ২৪ কোটি বই বিতরণে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬