মাহবুবে আলমের মৃত্যুতে দেশের আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি: প্রতিমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬ PM
প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম © টিডিসি ফটো

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ রবিবার এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, প্রখ্যাত আইনজীবী মাহবুবে আলম সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সহ বঙ্গবন্ধু হত্যা মামলা ও একাত্তরের যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, মাহবুবে আলমের মৃত্যুতে দেশের আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হলো। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে আজ রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন ৭১ বছর বয়সী মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে আইসিইউতে নেয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সারাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ
  • ০৯ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬