অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের পেনশন দিতে মন্ত্রণালয়ের উদ্যোগ

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৮ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক অবসরে গিয়ে পেনশন ও গ্র্যাচুইটি পাচ্ছেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। অর্থ মন্ত্রণালয় ছাড় দিলে এসব শিক্ষকরা পেনশন ও গ্র্যাচুইটি পাবেন বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন গণমাধ্যমকে জানান, ‘নতুন জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ছিল তাদের শর্ত দেওয়া হয়েছিলো। শর্ত ছিল তিন বছরের মধ্যে সিইন-এড (সার্টিফিকেট ইন এডুকেশন) কোর্স করতে হবে অথবা এইচএসসি পাস করতে হবে। যারা করেননি তারা অবসরে গিয়ে পেনশন পাচ্ছেন না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তথ্য চেয়েছি। তথ্য পেলেই একটি সিদ্ধান্ত নিতে পারবো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি ধাপে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে বর্তমান সরকার । এসব বিদ্যালয়ের অনেক শিক্ষকের কাঙ্ক্ষিত যোগ্যতা ছিল না। জাতীয়করণের পর শিক্ষক আত্তীকরণের সময় এসব শিক্ষকদের তিন বছরের মধ্যে সিইন-এড কোর্স সম্পন্ন করে এইচএসসি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু  শিক্ষকদের অনেকেই কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করলেও অনেকে করেননি। ফলে অবসরে যাওয়ার পর তারা পেনশন-গ্র্যাচুইটি পাচ্ছেন না।

এ জটিলতা নিরসনে গত ২০ সেপ্টেম্বর এসব শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদফতরের কাছে এই তালিকা চাওয়ার পর গত ২৩ সেপ্টেম্বর অধিদফতর মাঠ পর্যায়ের উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশ দেয়।

জানা গেছে, শর্ত অনুযায়ী যেসব শিক্ষকরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন না করে অবসরে গেছেন, তাদের পেনশন দেওয়ার কোনও সুযোগ নেই। এমনকি যারা শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন না করেই অবসরে গেছেন তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।

এ জটিল বিষয়টি সমাধানের উদ্যোগ নেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন। জানতে চাইলে সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন জানান,  আমরা চেষ্টা করবো, তবে পুরো বিষয়টি নির্ভর করছে অর্থ বিভাগের ওপর। সে কারণেই তথ্য চেয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম বলেন, অবসরে যাওয়া শিক্ষকদের মানবিক বিবেচনায় নিয়ে পেনশন-গ্র্যাচুইটি দেওয়া উচিত। সারাজীবন শিক্ষকতা করেছেন, হয়তো ভুলবশত কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করেননি। তাই তাদেরকে বিশেষ বিবেচনায় পেনশন-গ্র্যাচুইটি দেওয়ার দাবি জানাচ্ছি।

ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে ‘সেন্টার অব এক্সিলেন্স…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: লিখিত পরীক্ষায় ভালো করার কৌশল
  • ০৫ নভেম্বর ২০২৬
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950