জাল সনদে ৩০ বছর ধরে চাকরি করছেন প্রধান শিক্ষক

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৪ PM
প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় © ফাইল ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ১৮৫ নং নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহানুর হোসেন ৩০ বছর ধরে জাল সনদপত্র দিয়ে চাকরি করছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তে প্রমাণ পেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, মো. শাহানুর হোসেন ১৯৮৯ সালের ১ জানুয়ারি তৎকালীন নয়াহাট রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

নিয়মানুযায়ী ওই পদে নিয়োগ পেতে প্রার্থীকে এসএসসি, এইচএসসি ও স্নাতক শ্রেণির যে কোনো একটিতে কমপক্ষে ২য় বিভাগে উত্তীর্ণ হতে হবে। কিন্তু শাহানুর সব পরীক্ষায় ৩য় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এ অবস্থায় তিনি এসএসসির সনদ জাল করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন।

এ নিয়ে ২০১৯ সালের ২৫ নভেম্বর ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি বিষয়টি লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে তদন্তে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, চলতি মাস থেকে ওই প্রধান শিক্ষকের বেতনভাতা বন্ধ রয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফ জয়ী দলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন
  • ০৪ এপ্রিল ২০২৬
আগে নেওয়া থাকলেও নিতে হবে আবার, হামের টিকা নিয়ে যা জানা জরু…
  • ০৪ এপ্রিল ২০২৬
নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’…
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশের এক উপজেলাকে হামের ‘রেড জোন’ ঘোষণা সরকারের
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬