বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারির নির্দেশ

১৮ মে ২০২০, ১২:২৩ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি বছরের বার্ষিক শুমারির কাজ শুরু হচ্ছে। শুমারির তথ্য সংগ্রহের কাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ করতে প্রাথমিক শিক্ষকদের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। শুমারির তথ্য অনলাইন এপিএসসি সফটওয়্যারে এন্ট্রি করতে সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১৭ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। ২০০৫ সাল থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর এই শুমারি চালানো হয়। এতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট নানান তথ্য উঠে আসে।

এতে বলা হয়েছে, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২০ এর তথ্য সংগ্রহের নিমিত্তে ফরম ও অনলাইন সফটওয়্যার প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ইতোমধ্যে আপলােড করা হয়েছে। বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০২০ এর তথ্য সংগ্রহে সফটওয়্যারে ৩০ জুনের মধ্যে ডাটা এন্ট্রি করতে হবে। নির্দেশনায় ডাটা এন্ট্রি করার প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।'

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close