চোখ তুলে প্রাথমিক শিক্ষার্থীকে হত্যা

১১ মে ২০২০, ০৪:৫০ PM

© ফাইল ফটো

যশোরের চৌগাছা উপজেলার স্বরূপপুরে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর একটি চোখ উপড়ে এবং অপরটি নষ্ট করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম সাকিব হোসেন (১২)। সে চুয়াডাঙ্গা জেলা সদরের কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শিশুটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে। অপর চোখটি নষ্ট করে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের নানা বাদী হয়ে মামলা করেছেন।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, গতকাল রোববার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার ভোর থেকে আবারও তার নানি ও তার বোন রহিমা তাকে খুঁজতে থাকেন। সকাল ৭টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে সাড়ে ১০টার দিকে চৌগাছা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬