প্রাথমিকে আরও এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে: মন্ত্রণালয়

০৭ মে ২০২০, ০৭:২২ PM

© ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন বলেছেন, আগামী বছর (২০২১) থেকেই দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর এ জন্য আগামী ৫ বছরে এক লাখের বেশি শিক্ষক নিয়োগ করা হবে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষা : বাস্তবায়ন-অভিজ্ঞতা এবং সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

সচিব আকরাম আল হোসেন বলেন, বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি (পাঁচ থেকে ছয় বছর) প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। শিশুর যথাযথ বিকাশের জন্য কমপক্ষে দুই বছর মেয়াদী (চার থেকে ছয় বছর) প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতাও দরকার।

প্রধান অতিথির বক্তৃতায় মো. আকরাম-আল হোসেন বলেন, বিগত ১০ বছরে এক লাখ ৮০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ফলে এখন শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হয়েছে ১:৩৬। আগামী ৫ বছরে আরও এক লাখের বেশি শিক্ষক নিয়োগ করা হবে, যাতে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ১:৩০-এ নেমে আসতে পারে বলে জানান তিনি।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬