প্রাথমিক শিক্ষকদের ব্যাংক ঋণের কিস্তি স্থগিত রাখতে ডিজির চিঠি

২৫ এপ্রিল ২০২০, ০৯:৩৭ AM

কভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অধীন কর্মরত সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর ঋণের কিস্তি আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখতে ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ডিপিই মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি পাঁচটি ব্যাংকের মহাব্যবস্থাপককে পাঠানো হয়েছে। ব্যাংকগেুলো হলো সোনালী, পূবালী, জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, “নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে সীমিত আয়ের ব্যক্তিদের কষ্ট লাঘবের নিমিত্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক কর্তৃক আপনার ব্যাংকের বিভিন্ন শাখা থেকে গৃহীত সব ধরনের ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ করা হলো।”

চিঠি প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বেতনের বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণের সুযোগ পান। পরে ঋণের কিস্তি বেতন থেকে কর্তন করা হয়। এর মধ্যে অনেকেই স্বল্প বেতনে কাজ করেন। তাই করোনার এই দুঃসময়ে ঋণের কিস্তির টাকা কর্তন করলে অনেকের সংকট আরো বাড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি রূপালী ব্যাংক স্ব-উদ্যোগে তাদের ঋণের কিস্তি স্থগিত করার ঘোষণা দেয়। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা অন্য ব্যাংকগুলোকেও চিঠি পাঠিয়ে ঋণের কিস্তি স্থগিতের জন্য অনুরোধ জানিয়েছি। বিষয়টি আমলে নিলে এ সংকটের সময়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মতো নিম্ন আয়ের পরিবারগুলো উপকৃত হবে।

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950