সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস ছুটি থাকবে কাল

১৩ এপ্রিল ২০২০, ০৯:৪২ PM

© ফাইল ফটো

আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন সংসদ টিভিতে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নববর্ষ উপলক্ষে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সংসদ টিভি চ্যানেলের মাধ্যমে ১৪ এপ্রিলের পাঠদান কার্যক্রম সম্প্রচার বন্ধ থাকবে।

নতুন সূচি অনুযায়ী প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠদান কার্যক্রম পরের দিন ১৫ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে টিভি চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হবে। ১৫ এপ্রিল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রচার করা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শ্রেণি কার্যক্রম টেলিভিশন ও অনলাইনে প্রচার করা হচ্ছে। ষষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম সংসদ টেলিভিশনে সম্প্রচার শুরু হয় গত ২৯ মার্চ থেকে। আর প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম সংসদ টেলিভিশনে শুরু হয় গত ৭ এপ্রিল থেকে।

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950