প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

করোনা মোকাবেলায় বৈশাখী ভাতার ২০% দিচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

০৪ এপ্রিল ২০২০, ০৭:৫৬ AM

© টিডিসি ফটো

করোনা মোকাবেলায় বৈশাখী ভাতার ২০ শতাংশ অর্থ প্রধানমন্ত্রী তহবিলে জমা দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকদের বিভিন্ন সংগঠন ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, শিক্ষক নেতা, অনেকে বৈশাখী ভাতার ২০ শতাংশের বেশি দিতে চাচ্ছেন। এ ছাড়া মাঠ পর্যায়ে কর্মরত সকল শিক্ষকই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমরা যত দ্রুত সম্ভব এই অর্থ পৌঁছে দেব।

বৈশাখী ভাতার ২০ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী বলেন, ‘আমাদের পক্ষে এককভাবে বড় কোনো সহায়তা করা সম্ভব নয়। তবে সবাই সম্মিলিতভাবে সহায়তা করলে বড় কিছু করা সম্ভব। করোনাভাইরাসের কারণে নিম্নজীবী মানুষেরা অনেক দুঃখ কষ্টে আছেন। তাদের সামান্য সহায়তা করতে পেরে আমরা খুবই আনন্দিত।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৬২০টি। এতে প্রায় চার লাখ শিক্ষক কর্মরত রয়েছে। এ ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রত্যেক উপজেলা পর্যায়েও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তারা সবাই মিলে এবার প্রায় ১১৫ কোটি টাকা বৈশাখী ভাতা পাবেন। সেখান থেকে ২০ শতাংশ অর্থ অর্থাৎ প্রায় ২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হবে।

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬