রেডিও-টেলিভিশনে সম্প্রচার হবে প্রাথমিকের পাঠদান

২৩ মার্চ ২০২০, ০৯:০২ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির দিনগুলোতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিওতে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।

আজ সোমবার (২৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর ও এটুআই প্রকল্পের মধ্যে ভিডিও কনফাসেন্সের মাধ্যমে এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, চলমান সংকটপূর্ণ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের নিজ বাড়িতে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধের মধ্যে শিক্ষার্থীরা যাতে পড়ালেখা থেকে পিছিয়ে না পড়তে টেলিভিশন ও রেডিওর মাধ্যমে শ্রেণি ক্লাস করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে কিভাবে তাদের পড়ালেখায় ব্যস্ত রাখা সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিওর মাধ্যমে শ্রেণি পাঠ সম্প্রচার করা হবে। দেশের সুনামধারী শিক্ষকদের নিয়ে ভিডিও রেকর্ডিং করে তা প্রচার করা হবে।

তিনি বলেন, অনেকের বাসায় টেলিভিশন নেই, এ কারণে এই শ্রেণি পাঠ রেডিওতেও সম্প্রচার করা হবে। তার সঙ্গে সকল মায়েদের মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের সন্তানদের বাসায় নিয়মিত পড়ালেখা করাতে নির্দেশ দেয়া হবে।

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬