প্রাথমিক পরিবারের প্রতি বিশেষ আহবান সচিবের

১৯ মার্চ ২০২০, ০৪:০৪ PM

করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী ৩১মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষার্থীরা যাতে এই বৈশ্বিক দুর্যোগময় সময়ে বাড়ির বাইরে বের না হয় সেটি নিশ্চিত করার জন্য স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় কমিটি ও অভিভাবকদের বিশেষভাবে সচেতন হওয়ার আহ্বান করেছে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, করোনা ভাইরাস থেকে বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি চল্লিশ লক্ষ শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীকে নিরাপদ রাখার জন্য প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। একই সাথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনও ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে পরামর্শ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে এই বৈশ্বিক দুর্যোগময় সময়ে বাড়ির বাইরে বের না হয় সেটি নিশ্চিত করার জন্য স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এসএমসি’র সভাপতি ও সদস্যবৃন্দকে শিক্ষার্থীদের মা-বাবাকে বিশেষভাবে সচেতন করার আহ্বান করছি। নিজে নিরাপদ থাকুন এবং প্রিয় শিক্ষার্থীদের নিরাপদ রাখার ব্যাপারে যত্নবান হোন। মায়েদের ফোন নম্বর থাকলে এই সময়ে ফোনে তাদেরকে সচেতন করুন। ভাল থাকুন, সুস্থ থাকুন।

সচিব বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের এই চরম বিপদ থেকে রক্ষা করেন। সবাই বেশি বেশি তওবা পড়ি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন। আমার এই বার্তাটি সকল সহকর্মীর নিকট পৌঁছে দেবেন।

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬