শিশুর জামা খুলে প্রস্রাব পরিষ্কার করালেন প্রধান শিক্ষিকা

১৭ মার্চ ২০২০, ১০:১১ AM

শ্রেণিকক্ষে প্রস্রাব করায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে মারধর করে গায়ের জামাকাপড় দিয়ে সেই প্রস্রাব পরিষ্কার করালেন প্রধান শিক্ষিকা। পরে ওই শিশুকে বিনা কাপড়ে বাড়িতে পাঠিয়ে দেন। গত রবিবার সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির পিতা আলি হাসান।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ঐ শিশু গত রবিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পর ক্লাস চলাকালীন সময় প্রস্রাব করবে বললে শিক্ষক তাকে বাহিরে যেতে বাধা দেন। ফলে শিশুটি শ্রেণিকক্ষে প্রস্রাব করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার ছাত্রীটিকে মারধর করে তার জামাকাপড় খুলে তাকে দিয়ে প্রসাব পরিষ্কার করানোর পর কাপড়বিহীন খালি গায়ে স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দেন।

প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬