প্রধানমন্ত্রীর চিঠি ঘরে বসে পড়বে দেড় কোটি খুদে শিক্ষার্থী

১৬ মার্চ ২০২০, ০২:৫৭ PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি ঘরে বসে পড়বে এক কোটি ৪০ লাখ খুদে শিক্ষার্থী। মুজিববর্ষ উপলক্ষে এ চিঠি লিখেছেন তিনি। প্রধানমন্ত্রীর এ চিঠি আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে পাঠ করার কথা ছিল সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার।

তবে করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে সাময়িকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর এ কারণে প্রধানমন্ত্রীর লেখা সেই চিঠি আজই পৌঁছে দেয়া হবে শিক্ষার্থীদের কাছে। তারা বাড়িতে বসে পাঠ করবে সেই চিঠি।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি আরও বলেন, আমরা সমন্বয় করে কাজ করছি।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধের সময়টা শিক্ষার্থীদের বাড়িতে থাকতে হবে। এ সময় বাইরে ঘোরাফেরা করা যাবে না। বাসায় বসে লেখাপড়া করতে হবে।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আবারও স্কুল খোলা হবে। নতুবা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬