ব্র্যাক কুমনের ফ্র্যাঞ্চাইজি ওরিয়েন্টেশন

০৯ মার্চ ২০২০, ০২:৩৩ PM

কোমলমতি শিশুদের অংক ভীতি ও ইংরেজী ভাষার জড়তা দূর করতে বাংলাদেশে প্রথম বারের মতো এক অভিনব কৌশলে পাঠদান শুরু করেছে ব্র্যাককুমন লিমিটেড৷ বিশ্বের মোট ৫৭টি দেশে বহুল জনপ্রিয় কুমন মেথড হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্কুল পরবর্তী শিক্ষা কর্মসূচী। জাপানে আবিষ্কৃত এই কুমন মেথডকে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ব্র্যাক কুমন লিমিটেড তাদের ফ্র্যাঞ্চাইজ সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷

কুমনের ফ্র্যাঞ্চাইজ মডেলে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের নিয়ে মহাখালি ব্রাক সেন্টারের কনফারেন্স রুমে ওরিয়েন্টশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক কুমন লিমিটেডের এর প্রধান নেহাল বিন হাসানসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ৷

প্রোগ্রামে আগ্রহী উদ্যোক্তাদের মাঝে তুলে ধরা হয় ফ্রাঞ্চাইজ মডেলে বিনিয়োগ এর প্রক্রিয়া এবং সুযোগ সুবিধা সম্পর্কে, সেই সাথে উদ্যোক্তাগণ আরোও বিস্তারিত ভাবে জানতে পারে কুমন মেথড সম্পর্কে। বিশ্বের সবচেয়ে বড় স্কুল পরবর্তী শিক্ষা কর্মসূচী কুমনের ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করে অনুষ্ঠানে অংশগ্রহন করেন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ, সফল ব্যবসায়ী ও বিভন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
৪ বছরের মাথায় জিপিএ-৫ এ ধস
  • ১০ আগস্ট ২০২৬