প্রাথমিক ও গণশিক্ষা সচিবের মা আর নেই

০৭ মার্চ ২০২০, ০১:২৬ PM
মায়ের সঙ্গে সচিব

মায়ের সঙ্গে সচিব © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম -আল-হোসেনের মাতা, বিশিষ্ট সমাজসেবক নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স ছিল ১০০ বছর। তিন পুত্র, এক কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী-আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি।

সচিবের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রতিমন্ত্রী বলেন, নুরজাহান বেগম ছিলেন একজন রত্নাগর্ভা নারী ও বিশিষ্ট সমাজসেবক। এ সময় তার মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রতিমন্ত্রী।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মা নুরজাহান বেগমের মৃত্যুতে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬
ঢাবির ৭১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যান অ্যাটেনডেন্সের জন্য, শ…
  • ১০ আগস্ট ২০২৬