বিদ্যালয়ের শৌচাগারের সঙ্গে শহীদ মিনার

০৬ মার্চ ২০২০, ০৪:৪৪ PM

© সংগৃহীত

বিদ্যালয় ভবনের সামনে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও শৌচাগারের সঙ্গে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ৩৪নং ধুলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা গেছে।

খালি জায়গা থাকা সত্ত্বেও শৌচাগারের সঙ্গে শহীদ মিনার নির্মাণ করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিষয়টিকে ভাষাশহীদদের প্রতি চরম অবমাননা বলে মনে করছেন তারা। দ্রুত সেখান থেকে শহীদ মিনার সরিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান, তার সৌন্দর্য ও পবিত্রতা রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিন গিয়ে জানা যায়, ওই বিদ্যালয়ের সামনে বিশাল খোলা মাঠ রয়েছে। বিশাল মাঠের এক কোণে পাকা শৌচাগারটি রয়েছে। আর তার পাশেই নির্মাণ করা হয় শহীদ মিনার।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণের সময় এ বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তা শোনেননি।

শৌচাগারের পাশে শহীদ মিনার স্থাপনের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা আক্তার বলেন, ‘এ মাঠে ঈদের নামাজ পড়ানোর কারণে শহীদ মিনারটি মাঠের পূর্বপাশেই করা হয়েছে। এখানে আমাদের করার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘ছয় মাস আগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। ওই সময় বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে ওয়াসব্লক ছিল।’

স্থানীয় শিক্ষা অফিস ও এলাকাবাসীর পরামর্শ নিয়েই শহীদ মিনারটি এ জায়গায় নির্মাণ করা হয়েছে বলে দাবি করেন শিক্ষিকা রাশিদা আক্তার।

আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খুরশিদ উদ্দিন বলেন, ‘শৌচাগারের পাশেই শহীদ মিনার আমি সমর্থন করি না। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে ওয়াসব্লকটি স্থানান্তরের চেষ্টা চলছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬
পিএসএলে যে রেকর্ডে সবার সেরা নাহিদ রানা
  • ১২ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে সফটওয়্যারে সঠিক …
  • ১২ এপ্রিল ২০২৬