সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তার মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৫ PM

© টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন সেখের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, জসিম উদ্দিন সেখের আকাল মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো, যা প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উপজেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন সেখের অকাল মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম -আল-হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় শোক জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর গার্লস একাডেমির সামনের প্রধান সড়কে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হসপিটালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬