সারা বছর প্রাথমিক শিক্ষকরা বদলি হতে পারবেন: প্রতিমন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৫ PM

দেশের প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। নতুন ১৮ হাজার শিক্ষক নিয়োগ থেকেই স্নাতক পাস ছাড়া কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন না বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এখন থেকে সারা বছরেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বদলি হতে পারবেন। কোনো রকম তদবির লাগবে না।

আজ বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও একটি মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেছেন, বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে পোশাক ও বেগ দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বাস্তবায়ন হবে খুব শীঘ্রই।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৩৬ হাজার ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন। তার পর কত সরকার এল কিন্তু কোনো সরকারই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ করেনি। বাবার পর আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন।শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার। তাঁর সরকার নারীদের জন্য সম্ভব সব কিছু করছেন।

সমাবেশে আগত মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হচ্ছেন ছেলেমেয়েদের প্রথম শিক্ষক। আপনারা মা হিসাবে ছেলেমেয়েদের সহযোগিতা দেবেন। আমরা দেব মানুষ তৈরি করার যাবতীয় অস্ত্র।

অন্যদিকে সমাবেশে মায়েদের ১০টায় স্কুলের সময়সূচি করার দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, নান্দাইল থেকেই পরীক্ষামূলকভাবে ১০টায় স্কুল শুরুর সময়ের একটা প্রজ্ঞাপন জারি করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই পদ্ধতি সারা দেশে বাস্তবায়ন করা হবে।

এরপর প্রতিমন্ত্রী উপজেলার চামারুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। সমাবেশ শেষে বিকেল চারটায় স্থানীয় চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬