বঙ্গবন্ধুকে নিয়ে শেখ হাসিনার লেখা পড়বে প্রাথমিকের শিক্ষার্থীরা

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩২ AM

আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। এদিন জন্মশতবার্ষিকীর উৎসব শুরু হবে। ওইদিন থেকে বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লেখা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে পড়ার সুযোগ পাচ্ছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সচিব মো. আকরাম-আল হোসেন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বঙ্গবন্ধুর ওপরে লেখা দেবেন। প্রত্যেক স্কুলে একযোগে একই সময়ে এটি পাঠ হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ শুরু হতে যাচ্ছে। সেই জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির পিতাকে নিয়ে একটি লেখা দেবেন। ১৭ মার্চ সেই লেখাটি আমরা সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একযোগে পাঠ করাবো।’

সচিব বলেন, ‘প্রাথমিকের সব শিক্ষার্থীকে উদ্দেশ করে তিনি লেখা দেবেন।’

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কোটি নয় লাখ ১৯ হাজার ২০১ জন শিক্ষার্থী রয়েছে।

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬