স্কুলের সামনেই প্রাথমিক শিক্ষার্থীর মৃত্যু

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭ AM

© টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক চাপায় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই ফাহিমা আক্তার জুঁই (৯) নামের এক চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ফাহিমা সোনাপুর ইউনিয়নের মোঃ জসিমের মেয়ে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানাযায়, ফাহিমা স্কুলে আসার পথে পিছন দিক থেকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হয়। দুর্ঘটনার পরে ট্রাকটির চালক পালিয়ে যায়। পরবর্তিতে ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে। যাহার নাম্বার- (ঢাকা মেট্টো-ট ১৬-৬২৯৫)।

খবর পেয়ে এই ঘটনার প্রতিবাদে সোনাপুর দাখিল মাদ্রাসার ও সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘাতক ট্রাকটির চালককে আটক করে বিচারের দাবিতে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে রায়পুর উপজেলার চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও ওসির আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল খালিদ বিন হাসান
  • ১০ আগস্ট ২০২৬
‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬