প্রাক-প্রাথমিকে আসছে বড় পরিবর্তন, নিয়োগ হবে ২৬ হাজার শিক্ষক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৯ PM

© ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রাক-প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন আসছে। ৬৫ হাজার বিদ্যালয়ে  ২০২২ সাল থেকে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হবে। যার মেয়াদ হবে দুই বছর। আগামী বছর থেকে প্রতিটি ইউনিয়নের একটি করে স্কুলে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হবে।

জানা গেছে, দুই বছর প্রাক-প্রাথমিক হওয়ায় শিশুরা চার বছরে স্কুলে ভর্তি হবে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাক-প্রাথমিকের জন্য ক্লাসরুম উপযোগী করে গড়ে তুলতে দেশে নতুন আরো ৩০ হাজার ‘শিশু উপযোগী শ্রেণিকক্ষ’ নির্মাণ করা হবে।

এছাড়া প্রাক-প্রাথমিকের জন্য নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একইসঙ্গে শিশুদের বয়স উপযোগী কারিকুলামও প্রণয়ন করা হবে।

জানা গেছে, ২০১৯ সালে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার বছরের বেশি বয়সি শিশুর সংখ্যা ছিলো প্রায় ৩৩ লাখ আট হাজার ১৫৪ জন। এখন নতুন ক্লাস চালু হলে শিশুরা সেখানে ভর্তি হবে। গতশিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ লাখ ৮৬ হাজার ২৪১ জন শিশু প্রাক-প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ করে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৪ হাজার ৭৯৯টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য নির্ধারিত শ্রেণিকক্ষ আছে। এছাড়া ৩৭ হাজার ৬৭২টি বিদ্যালয়ে একজন করে সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক) কর্মরত আছেন। 

আরো ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ে এক জন করে সহকারী শিক্ষকের (প্রাক-প্রাথমিক) পদ সৃজন করা হয়েছে। শিক্ষক নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যকমে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা আকর্ষণীয় করে তুলতে এমন নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২০১০ সাল থেকে সীমিত আকারে এবং ২০১৩ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হয়। ৫ বছরের বেশি বয়সি শিশুদের জন্য এটি প্রযোজ্য। কিন্তু সরকারিভাবে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক ক্লাস চালু না থাকায় বেসরকারি উদ্যোগে কিন্ডারগার্টেন স্কুলের প্রসার ঘটছে।

এশিয়ায় জাপান, কোরিয়া, চীন, সিঙ্গাপুর ও ভারতে প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর মেয়াদি। ফলে সেখানে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে প্রাক-প্রাথমিক। সূত্র জানিয়েছে, প্রাক-প্রাথমিক দুই বছর করার জন্য নীতিগত অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রণালয়। এতে দুই বছরের করার যৌক্তিকতা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে।

আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence