যৌন হয়রানি রোধে প্রাথমিক বিদ্যালয়ে বসানো হল অভিযোগ বক্স

২২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৫ PM

© সংগৃহীত

শিক্ষার্থীদের যৌন হয়রানি ও নির্যাতন রোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে বসানো অভিযোগ বক্স প্রতি সপ্তাহে খুলে দেখতে হবে। সেইসঙ্গে সেখানে পাওয়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের যৌন হয়রানি, মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বক্স বসানো হয়েছে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়। এটি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) তদারকি করতেও বলা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ কার্যক্রম নিয়মিত ডিপিইকে মনিটরিং করতে সভায় সিদ্ধান্ত হয়।

সমন্বয় সভা সূত্রে জানা গেছে,  দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স নিয়মিত খুলে, প্রাপ্ত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জানাতে হবে। শিক্ষার্থী-অভিভাবক বা অন্য কারও কোনো অভিযোগ পেলে সে বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রতি সপ্তাহের একদিন এ বক্স খুলে কোনো অভিযোগ রয়েছে কি না তা দেখতে হবে।

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬